আধেক ঘুমে নয়ন চুমে স্বপন দিয়ে যায়।
শ্রান্ত ভালে যূথীর মালে পরশে মৃদু বায়॥
বনের ছায়া মনের সাথি, বাসনা নাহি কিছু--
পথের ধারে আসন পাতি, না চাহি ফিরে পিছু--
বেণুর পাতা মিশায় গাথা নীরব ভাবনায়॥
মেঘের খেলা গগনতটে অলস লিপি-লিখা,
সুদূর কোন্ স্ময়ণপটে জাগিল মরীচিকা।
চৈত্রদিনে তপ্ত বেলা তৃণ-আঁচল পেতে
শূন্যতলে গন্ধ-ভেলা ভাসায় বাতাসেতে--
কপোত ডাকে মধুকশাখে বিজন বেদনায়॥
আধেক ঘুমে নয়ন
Work
Language
ādhek ghume naẏan chume sbapan diẏe yāẏ|
śhrānt bhāle yūthīr māle parśhe mṛdu bāẏ||
baner chhāẏā maner sāthi, bāsnā nāhi kichhu--
pather dhāre āsan pāti, nā chāhi phire pichhu--
beṇur pātā miśhāẏ gāthā nīrab bhābanāẏ||
megher khelā gaganatṭe alas lipi-likhā,
sudūr kon smaẏaṇapṭe jāgil marīchikā|
chaitradine tapt belā tṛṇ-ām̐chal pete
śhūnyatle gandh-bhelā bhāsāẏ bātāsete--
kapot ḍāke madhukśhākhe bijan bedanāẏ||