আছে তোমার বিদ্যে-সাধ্যি জানা।
রাজত্ব করা এ কি তামাশা পেয়েছ।
জানিস না কেটা আমি।
ঢের ঢের জানি-- ঢের ঢের জানি--
হাসিস নে হাসিস নে মিছে,যা যা--
সব আপন কাজে যা যা,
যা আপন কাজে।
খুব তোমার লম্বাচওড়া কথা!
নিতান্ত দেখি তোমায় কৃতান্ত ডেকেছে!
āchhe tomār bidye-sādhyi jānā|
rājatb karā e ki tāmāśhā peẏechh|
jānis nā keṭā āmi|
ḍher ḍher jāni-- ḍher ḍher jāni--
hāsis ne hāsis ne michhe,yā yā--
sab āpan kāje yā yā,
yā āpan kāje|
khub tomār lambāchaor̤ā kathā!
nitānt dekhi tomāẏ kṛtānt ḍekechhe!