Aachhe duhkh, aachhe mrtyu

আছে দুঃখ, আছে মৃত্যু
Work
Language

আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে।
          তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে ॥
তবু প্রাণ নিত্যধারা,      হাসে সূর্য চন্দ্র তারা,
          বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে ॥
          তরঙ্গ মিলায়ে যায় তরঙ্গ উঠে,
          কুসুম ঝরিয়া পড়ে কুসুম ফুটে।
নাহি ক্ষয়, নাহি শেষ,   নাহি নাহি দৈন্যলেশ--
          সেই পূর্ণতার পায়ে মন স্থান মাগে ॥

āchhe duḥkh, āchhe mṛtyu, birahadhan lāge|
          tabuo śhānti, tabu ānand, tabu anant jāge ||
tabu prāṇ nityadhārā,      hāse sūry chandr tārā,
          basant nikuñje āse bichitr rāge ||
          taraṅg milāẏe yāẏ taraṅg uṭhe,
          kusum jhariẏā par̤e kusum phuṭe|
nāhi kṣhaẏ, nāhi śheṣh,   nāhi nāhi dainyaleśh--
          sei pūrṇatār pāẏe man sthān māge ||