আছ আপন মহিমা লয়ে মোর গগনে রবি,
আঁকিছ মোর মেঘের পটে তব রঙেরই ছবি ॥
তাপস, তুমি ধেয়ানে তব কী দেখ মোরে কেমনে কব--
তোমার জটে আমি তোমারি ভাবের জাহ্নবী ॥
তোমারি সোনা বোঝাই হল, আমি তো তার ভেলা।
নিজেরে তুমি ভোলাবে ব'লে আমারে নিয়ে খেলা।
কণ্ঠে মম কী কথা শোন অর্থ আমি বুঝি না কোনো--
বীণাতে মোর কাঁদিয়া ওঠে তোমারি ভৈরবী ॥
আছ আপন মহিমা লয়ে
Work
Language
āchh āpan mahimā laẏe mor gagne rabi,
ām̐kichh mor megher paṭe tab raṅera̮i chhabi ||
tāpas, tumi dheẏāne tab kī dekh more kemne kab--
tomār jaṭe āmi tomāri bhāber jāhnabī ||
tomāri sonā bojhāi hal, āmi to tār bhelā|
nijere tumi bholābe ba'le āmāre niẏe khelā|
kaṇṭhe mam kī kathā śhon arth āmi bujhi nā kono--
bīṇāte mor kām̐diẏā oṭhe tomāri bhairbī ||