আবার কেন বাতায়নে দীপ জ্বালিলে
মজনুঃ আবার কেন বাতায়নে দীপ জ্বালিলে, হায়!
আমার যে প্রাণ-পতঙ্গ ওই প্রদীপ পানেই ধায়॥
লায়লীঃ আমার প্রেম যে অনল শিখা জ্বলে তিমির রাতে
পতঙ্গরে পোড়াই আমি নিজেও পুড়ি সাথে।
মজনুঃ একি ব্যথা একি নেশা
এই কি গো প্রেম গরল-মেশা!
লায়লীঃ তত আলো দান করে সে যত সে জ্বালায়॥
রেকর্ড-নাটিকাঃ ‘লায়লী মজনু’
majanuḥ ābār ken bātāẏane dīp jbālile, hāẏ!
āmār ye prāṇ-pataṅg oi pradīp pānei dhāẏ||
lāẏalīḥ āmār prem ye anal śhikhā jbale timir rāte
pataṅgare por̤āi āmi nijeo pur̤i sāthe|
majanuḥ eki byathā eki neśhā
ei ki go prem garal-meśhā!
lāẏalīḥ tat ālo dān kare se yat se jbālāẏ||
rekarḍ-nāṭikāḥ ‘lāẏalī majnu’