আবার হবে তো দেখা
এ দেখাই শেষ দেখা নয়তো।
কি চোখে তোমায় দেখি
বোঝাতে পারিনি আজো হয়তো
এ দেখাই শেষ দেখা নয়তো
যাবার বেলায় আজ
কেন যে কেবলি মনে পড়ে গো
অসময়ে নীল আকাশে কতদিন কত মেঘ ধরে গো
শপথের মালাতেও মাঝে মাঝে কাটা জেগে রয় তো
এ দেখাই শেষ দেখা নয় তো
এমন তো হতে পারে
সবই তুমি খেলা ভেবে নিয়েছ
খেয়ালের অভিনয়ে
আমায় কথার কথা দিয়েছ
বলনা সহজ করে আমায় পেরেছ তুমি বুঝতে
হয়নি একটু দেরি এ গানের কোন মানে খুঁজতে
কাছে থেকে দূরে গেলে নেই কিছু হারাবার ভয়তো
এ দেখাই শেষ দেখা নয়তো।।
ābār habe to dekhā
e dekhāi śheṣh dekhā naẏato|
ki chokhe tomāẏ dekhi
bojhāte pārini ājo haẏato
e dekhāi śheṣh dekhā naẏato
yābār belāẏ āj
ken ye kebli mane par̤e go
asamaẏe nīl ākāśhe katdin kat megh dhare go
śhapther mālāteo mājhe mājhe kāṭā jege raẏ to
e dekhāi śheṣh dekhā naẏ to
eman to hate pāre
saba̮i tumi khelā bhebe niẏechh
kheẏāler abhinaẏe
āmāẏ kathār kathā diẏechh
balnā sahaj kare āmāẏ perechh tumi bujhte
haẏani ekṭu deri e gāner kon māne khum̐jte
kāchhe theke dūre gele nei kichhu hārābār bhaẏato
e dekhāi śheṣh dekhā naẏato||