আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে,
আসে বৃষ্টির সুবাস বাতাস বেয়ে।
এই পুরাতন হৃদয় আমার আজি
পুলকে দুলিয়া উঠেছে আবার বাজি
নতুন মেঘের ঘনিমার পানে চেয়ে।
রহিয়া রহিয়া বিপুল মাঠের ‘পরে
নব তৃণদলে বাদলের ছায়া পড়ে।
‘এসেছে এসেছে’, এই কথা বলে প্রাণ,
‘এসেছে এসেছে’ উঠিতেছে এই গান-
নয়নে এসেছে, হৃদয়ে এসেছে ধেয়ে।
আবার এসেছে আষাঢ়
Work
Language
ābār esechhe āṣhār̤h ākāśh chheẏe,
āse bṛṣhṭir subās bātās beẏe|
ei purātan hṛdaẏ āmār āji
pulke duliẏā uṭhechhe ābār bāji
natun megher ghanimār pāne cheẏe|
rahiẏā rahiẏā bipul māṭher ‘pare
nab tṛṇadle bādler chhāẏā par̤e|
‘esechhe esechhe’, ei kathā bale prāṇ,
‘esechhe esechhe’ uṭhitechhe ei gān-
naẏane esechhe, hṛdaẏe esechhe dheẏe|