Aabaar eraa ghirechhe mor man

আবার এরা ঘিরেছে মোর মন
Language

আবার এরা ঘিরেছে মোর মন।
আবার চোখে নামে আবরণ।।

আবার এ যে নানা কথাই জমে, চিত্ত আমার নানা দিকেই ভ্রমে,
দাহ আবার বেড়ে ওঠে ক্রমে, আবার এ যে হারাই শ্রীচরণ।।

তব নীরব বাণী হৃদয়তলে
ডোবে না যেন লোকের কোলাহলে।
সবার মাঝে আমার সাথে থাকো, আমায় সদা তোমার মাঝে ঢাকো,
নিয়ত মোর চেতনা-‘পরে রাখো আলোকে-ভরা উদার ত্রিভুবন।।

ābār erā ghirechhe mor man|
ābār chokhe nāme ābraṇ||

ābār e ye nānā kathāi jame, chitt āmār nānā dikei bhrame,
dāh ābār ber̤e oṭhe krame, ābār e ye hārāi śhrīchraṇ||

tab nīrab bāṇī hṛdaẏatle
ḍobe nā yen loker kolāhle|
sabār mājhe āmār sāthe thāko, āmāẏ sadā tomār mājhe ḍhāko,
niẏat mor chetnā-‘pare rākho āloke-bharā udār tribhuban||