Aabaar eraa ghirechhe

আবার এরা ঘিরেছে
Work
Language

আবার এরা ঘিরেছে মোর মন।
          আবার চোখে নামে আবরণ ॥
আবার এ যে নানা কথাই জমে,   চিত্ত আমার নানা দিকেই ভ্রমে,
দাহ আবার বেড়ে ওঠে ক্রমে,   আবার এ যে হারাই শ্রীচরণ ॥
          তব নীরব বাণী হৃদয়তলে
          ডোবে না যেন লোকের কোলাহলে।
সবার মাঝে আমার সাথে থাকো,   আমায় সদা তোমার মাঝে ঢাকো,
নিয়ত মোর চেতনা-'পরে রাখো   আলোকে-ভরা উদার ত্রিভুবন ॥

ābār erā ghirechhe mor man|
          ābār chokhe nāme ābraṇ ||
ābār e ye nānā kathāi jame,   chitt āmār nānā dikei bhrame,
dāh ābār ber̤e oṭhe krame,   ābār e ye hārāi śhrīchraṇ ||
          tab nīrab bāṇī hṛdaẏatle
          ḍobe nā yen loker kolāhle|
sabār mājhe āmār sāthe thāko,   āmāẏ sadā tomār mājhe ḍhāko,
niẏat mor chetnā-'pare rākho   āloke-bharā udār tribhuban ||