Aabaar bhaalabaasaar saadh jaage

আবার ভালবাসার সাধ জাগে
Language

আবার ভালবাসার সাধ জাগে
সেই পুরাতন চাঁদ,
আমার চোখে আজ নূতন লাগে ।
যে ফুল দলিয়াছি নিঠুর পায়ে
সাধ যায় ধরি তারে বক্ষে জড়ায়ে
উদাসীন হিয়া হায় রেঙে ওঠে অবেলায়
সোনার গোধুলি রাগে ।
আবার ফাগুন সমীর কেন বহে ?
আমার ভুবন ভরি কেঁদে ওঠে বাঁশরী অসীম বিরহে ।
তব বনের বুকে ঝরণা সম
কে এলে সহসা হে প্রিয়তম
মধুরের গোকুল সহসা রাঙাইলে
রাসের কুমকুম ফাগে ।

ābār bhālabāsār sādh jāge
sei purātan chām̐d,
āmār chokhe āj nūtan lāge |
ye phul daliẏāchhi niṭhur pāẏe
sādh yāẏ dhari tāre bakṣhe jar̤āẏe
udāsīn hiẏā hāẏ reṅe oṭhe abelāẏ
sonār godhuli rāge |
ābār phāgun samīr ken bahe ?
āmār bhuban bhari kem̐de oṭhe bām̐śhrī asīm birhe |
tab baner buke jharṇā sam
ke ele sahsā he priẏatam
madhurer gokul sahsā rāṅāile
rāser kumkum phāge |