Title (Indic)কাজল নদীর জলে ভরা ঢেউ ছল ছলে WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Performer Tarun byaanaarjee Writer Pulak Banerjee LyricsBengaliকাজল নদীর জলে, ভরা ঢেউ ছল ছলে, প্রদীপ ভাসাও কারে স্মরিয়া সোনার বরণী মেয়ে, বল কার পথ চেয়ে, আঁখি দুটি ওঠে জলে ভরিয়া সাঁঝের আকাশে এত রঙ কে গো ছড়ালো মনের বীণায় এত সুর কে গো ঝরালো কারে মালা দেবে বলে অঝোরে বকুল পড়ে ঝরিয়া সোনার বরণী মেয়ে, বল কার পথ চেয়ে, আঁখি দুটি ওঠে জলে ভরিয়া মনের ভ্রমর বুঝি গুঞ্জরে অনুক্ষন স্মৃতির কমল ঘিরে ঘিরে যে পাখী হারায় নীড় সুদূর আকাশে সেকি আসে কভু ফিরে শিউলি ঝরানো আজি সন্ধ্যার বাতাসে কে গো সাড়া দিয়ে যায় স্বপ্নের আভাসে কার লাগি দুলে ওঠে ক্ষনে ক্ষনে থর থর কেঁপে ওঠে এ হিয়া সোনার বরণী মেয়ে, বল কার পথ চেয়ে, আঁখি দুটি ওঠে জলে ভরিয়া Englishkājal nadīr jale, bharā ḍheu chhal chhale, pradīp bhāsāo kāre smariẏā sonār barṇī meẏe, bal kār path cheẏe, ām̐khi duṭi oṭhe jale bhariẏā sām̐jher ākāśhe et raṅ ke go chhar̤ālo maner bīṇāẏ et sur ke go jharālo kāre mālā debe bale ajhore bakul par̤e jhariẏā sonār barṇī meẏe, bal kār path cheẏe, ām̐khi duṭi oṭhe jale bhariẏā maner bhramar bujhi guñjare anukṣhan smṛtir kamal ghire ghire ye pākhī hārāẏ nīr̤ sudūr ākāśhe seki āse kabhu phire śhiuli jharāno āji sandhyār bātāse ke go sār̤ā diẏe yāẏ sbapner ābhāse kār lāgi dule oṭhe kṣhane kṣhane thar thar kem̐pe oṭhe e hiẏā sonār barṇī meẏe, bal kār path cheẏe, ām̐khi duṭi oṭhe jale bhariẏā