Title (Indic)বলেছিলে তুমি তীর্থে আসিবে WorkNajrul sangeet Year2012 LanguageBengali Credits Role Artist Performer Suman haaphij Writer Kazi Nazrul Islam LyricsBengaliবলেছিলে তুমি তীর্থে আসিবে আমার তনুর তীরে। তুমি আসিলে না, (হায়!) আশার সূর্য ডুবিল সাগর-নীরে।। চলে যাই যদি, চিরদিন মনে তোমার সে-কথা রহিবে স্মরণে শুধু সেই কথা শোনার লাগিয়া হয়তো আসিব ফিরে।। শুধু সেই আশে হয়তো এ তনু মরণে হবে না লীন পথ চেয়ে চেয়ে, তব নাম গেয়ে বাজাব বিরহ-বীণ। হের গো, আমার যাবার সময় হলো তোমার সে-কথা মিথ্যা হবে না বলো, কোন শুভক্ষণে নিমেষের তরে জড়াবে কন্ঠ ঘিরে।। Englishbalechhile tumi tīrthe āsibe āmār tanur tīre| tumi āsile nā, (hāẏ!) āśhār sūry ḍubil sāgar-nīre|| chale yāi yadi, chirdin mane tomār se-kathā rahibe smarṇe śhudhu sei kathā śhonār lāgiẏā haẏato āsib phire|| śhudhu sei āśhe haẏato e tanu marṇe habe nā līn path cheẏe cheẏe, tab nām geẏe bājāb birah-bīṇ| her go, āmār yābār samaẏ halo tomār se-kathā mithyā habe nā balo, kon śhubhakṣhaṇe nimeṣher tare jar̤ābe kanṭh ghire||