মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে
মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে
স্মৃতি যেন আমার এ হৃদয়ে বেদনার রঙ্গে রঙ্গে ছবি আঁকে।
মনে পড়ে যায়, মনে পড়ে যায়
মনে পড়ে যায় সেই প্রথম দেখার স্মৃতি
মনে পড়ে যায় সেই হৃদয় দেবার তিথি
দুজনার দুটি পথ মিশে গেল এক হয়ে নতুন পথের বাঁকে।।
সে এক নতুন দেশে দিনগুলি ছিল যে মুখর কত গানে
সেই সুর কাঁদে আজি আমার প্রাণে
ভেঙ্গে গেছে হায়, ভেঙ্গে গেছে হায়
ভেঙ্গে গেছে আজ সেই মধুর মিলন মেলা
ভেঙ্গে গেছে আজ সেই হাসি আর রঙ্গের খেলা
কোথায় কখন কবে কোন তারা ঝরে গেল
আকাশ কি মনে রাখে।।
muchhe yāoẏā dinguli āmāẏ ye pichhu ḍāke
smṛti yen āmār e hṛdaẏe bednār raṅge raṅge chhabi ām̐ke|
mane par̤e yāẏ, mane par̤e yāẏ
mane par̤e yāẏ sei pratham dekhār smṛti
mane par̤e yāẏ sei hṛdaẏ debār tithi
dujnār duṭi path miśhe gel ek haẏe natun pather bām̐ke||
se ek natun deśhe dinguli chhil ye mukhar kat gāne
sei sur kām̐de āji āmār prāṇe
bheṅge gechhe hāẏ, bheṅge gechhe hāẏ
bheṅge gechhe āj sei madhur milan melā
bheṅge gechhe āj sei hāsi ār raṅger khelā
kothāẏ kakhan kabe kon tārā jhare gel
ākāśh ki mane rākhe||