কারো কেউ নই তো আমি
কেউ আমার নয়
কোন নাম নেইকো আমার শোন মহাশয়।।
তোমার বাড়ি, আমার বাড়ি, আমার বাড়ি নেই
পথে ফেলে দিলে আমায় পথেই পরে রই।
যে যখন দেখে আমায় কিনে নিতে চায়
মনের মত দামটি দিলে তখন পাওয়া যায়।।
গায়ের জোরে সবই কিছু কেড়ে নেয়া যায়
পয়সা কড়ি, গয়না গাটি ভালবাস নয়।।
তোমার কাছে তাই তো আমি বাড়িয়ে দিলাম হাত
ভিখারী করলে আমায় ছিলাম ও ডাকাত।।
আজকে যেন লাগছে আমায় খুজে পাওয়া যাবে
বুকের মাঝে কাঁদছে রে কেউ কে আমার হবে।
আজকে বুঝি পাওয়া যাবে আমার পরিচয়
নতুন নামে ডাকবে আমায় যে আমার হয়।।
kāro keu na̮i to āmi
keu āmār naẏ
kon nām neiko āmār śhon mahāśhaẏ||
tomār bār̤i, āmār bār̤i, āmār bār̤i nei
pathe phele dile āmāẏ pathei pare ra̮i|
ye yakhan dekhe āmāẏ kine nite chāẏ
maner mat dāmṭi dile takhan pāoẏā yāẏ||
gāẏer jore saba̮i kichhu ker̤e neẏā yāẏ
paẏasā kar̤i, gaẏanā gāṭi bhālbās naẏ||
tomār kāchhe tāi to āmi bār̤iẏe dilām hāt
bhikhārī karle āmāẏ chhilām o ḍākāt||
ājke yen lāgchhe āmāẏ khuje pāoẏā yābe
buker mājhe kām̐dchhe re keu ke āmār habe|
ājke bujhi pāoẏā yābe āmār parichaẏ
natun nāme ḍākbe āmāẏ ye āmār haẏ||