E nadee eman nadee

এ নদী এমন নদী
Work
Year
Language

এ নদী এমন নদী
জল চাই একটু যদি
দু হাত ভরে উষ্ণ বালুই দেয় আমাকে
এ প্রিয়া এমন প্রিয়া
সোহাগে ভরলো হিয়া
কেবলি কেবলি বিদ্রুপ আর
বাঁকা কথাই বলতে থাকে

এ প্রিয়ার চোখের পাতা ছায়াতে হয়না কালো ।।
কখনো নয়নতারায় ঝরেনা স্নিগ্ধ আলো
শুধু যে জ্বলে আগুন ।।
তবু তার এমনি গুণ
পুড়বে জেনেও মন যে আমার তাকেই দেখে তাকে দেখে
এ নদী এমন নদী

এ প্রিয়ার নেইতো জানা ক্ষমা যে কাকে বলে
মমতা করুণা সে যতনে এড়িয়ে চলে ।।
গরলে ভরা সে প্রাণ ।।
তবু তার এমনি টান
মরবে জেনেও এ প্রাণ আমার চায় যে তাকে চায় যে তাকে
এ নদী এমন নদী
জল চাই একটু যদি
দু হাত ভরে উষ্ণ বালুই দেয় আমাকে
এ প্রিয়া এমন প্রিয়া
সোহাগে ভরলো হিয়া
কেবলি কেবলি বিদ্রুপ আর বাঁকা কথাই বলতে থাকে

e nadī eman nadī
jal chāi ekṭu yadi
du hāt bhare uṣhṇ bālui deẏ āmāke
e priẏā eman priẏā
sohāge bharlo hiẏā
kebli kebli bidrup ār
bām̐kā kathāi balte thāke

e priẏār chokher pātā chhāẏāte haẏanā kālo ||
kakhno naẏanatārāẏ jharenā snigdh ālo
śhudhu ye jbale āgun ||
tabu tār emni guṇ
pur̤be jeneo man ye āmār tākei dekhe tāke dekhe
e nadī eman nadī

e priẏār neito jānā kṣhamā ye kāke bale
mamtā karuṇā se yatne er̤iẏe chale ||
garle bharā se prāṇ ||
tabu tār emni ṭān
marbe jeneo e prāṇ āmār chāẏ ye tāke chāẏ ye tāke
e nadī eman nadī
jal chāi ekṭu yadi
du hāt bhare uṣhṇ bālui deẏ āmāke
e priẏā eman priẏā
sohāge bharlo hiẏā
kebli kebli bidrup ār bām̐kā kathāi balte thāke