Dhale yete yete

ধলে যেতে যেতে
Work
Year
Language

ধলে যেতে যেতে
দূরে গেল শেষে
দিন সে রাতের
গভীর আঁধার মনে ওরে।

দিন চেনা চেনা
কত জানা জানা
ভাসিয়ে দিলে তখন
তারে কেমন করে।

শুকিয়ে যাওয়া ফুলের মতো
ফুরিয়ে যাওয়া সময় যতো।
ভাসিয়ে দিও কোন বিস্মরণের রাতে
তুমি চির দিনের মাঝে
দিনের আলো নাই বা এলো
সাঁঝের আলো(য়) সাজিয়ে নিও
জীবন নতুন সাজে।

লুকিয়ে রাখা মনের কথা
চৈত্র দিনের ঝরা পাতা
যাবে উড়ে মাতাল কোন
বৈশাখী এক ঝড়ে—
যেন চির দিনের তরে
শাখায় শাখায় দেখবে তখন
কিশলয়ের ঝাঁকে এসে
বাতাস ভেঙ্গে পড়ে।

দিন চেনা চেনা
কত জানা জানা
ভাসিয়ে দিলে তখন
তারে কেমন করে।

dhale yete yete
dūre gel śheṣhe
din se rāter
gabhīr ām̐dhār mane ore|

din chenā chenā
kat jānā jānā
bhāsiẏe dile takhan
tāre keman kare|

śhukiẏe yāoẏā phuler mato
phuriẏe yāoẏā samaẏ yato|
bhāsiẏe dio kon bismarṇer rāte
tumi chir diner mājhe
diner ālo nāi bā elo
sām̐jher ālo(ẏ) sājiẏe nio
jīban natun sāje|

lukiẏe rākhā maner kathā
chaitr diner jharā pātā
yābe ur̤e mātāl kon
baiśhākhī ek jhar̤e—
yen chir diner tare
śhākhāẏ śhākhāẏ dekhbe takhan
kiśhalaẏer jhām̐ke ese
bātās bheṅge par̤e|

din chenā chenā
kat jānā jānā
bhāsiẏe dile takhan
tāre keman kare|