চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও।
নইলে থাকতে পারবো না।।
চিঠিগুলো অনেক বড় হবে
পড়তে পড়তে সকাল দুপুর আর রাত্রি চলে যাবে।
কোথায় থাকো কেমন থাকো
একে একে সবই লিখো
সেই তো হবে মোর সান্তনা
নইলে থাকতে পারবো না।।
যে কটা দিন চোখের আড়াল রবো
শয়নে স্বপনে জাগরণে শুধু তোমায় ভেবে যাবো।
আমার আমি তোমার মাঝে চিরতরে হারিয়ে গেছি
বন্ধু তুমি মোর সাধনা
নইলে থাকতে পারবো না।।
chiṭhi dio pratidin, chiṭhi dio|
na̮ile thākte pārbo nā||
chiṭhigulo anek bar̤ habe
par̤te par̤te sakāl dupur ār rātri chale yābe|
kothāẏ thāko keman thāko
eke eke saba̮i likho
sei to habe mor sāntanā
na̮ile thākte pārbo nā||
ye kaṭā din chokher ār̤āl rabo
śhaẏane sbapne jāgarṇe śhudhu tomāẏ bhebe yābo|
āmār āmi tomār mājhe chiratre hāriẏe gechhi
bandhu tumi mor sādhnā
na̮ile thākte pārbo nā||